IBPS-2021Bank/Rail Miscellaneous 

দেশের ১১টি ব্যাঙ্কে ৪,১৩৫ প্রবেশনারি অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৪,১৩৫ জনকে নিচ্ছে দেশের ১১টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে। কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনিজ ইন পার্টিসিপেটিং ব্যাঙ্কস (CRP PO/MT-XI for Vacancies of 2022-23) পরীক্ষার মাধ্যমে প্রার্থীবাছাই করবে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলি হল: ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভরসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

বিভিন্ন ব্যাঙ্কে এপর্যন্ত প্রকাশিত পিও/ এমটি -র শূন্যপদ– ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৫৮৮টি। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ৪০০টি। কানাড়া ব্যাঙ্ক: ৬৫০টি। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৬২০টি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: ৯৮টি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক: ৪২৭টি। ইউকো ব্যাঙ্ক: ৪৪০টি। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৯১২টি।

ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল শিক্ষাগত যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশ করে থাকতে হবে বা ফল প্রকাশিত হয়ে থাকতে হবে ১০ নভেম্বরের মধ্যে। ১-১০-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৪ ও ১১ ডিসেম্বর। এর কললেটার ডাউনলোড করা যাবে নভেম্বর/ ডিসেম্বর নাগাদ।

আবেদন করবেন অনলাইনে https://www.ibps.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ নভেম্বরের মধ্যে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment