অমৃতলোকে স্বামী অমেয়ানন্দ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দ (৯০)। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে তিনি অমৃতলোকে যাত্রা করলেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্বামী অমেয়ানন্দ জয়রামবাটির মাতৃ মন্দির ও বাংলাদেশের ঢাকা কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। বাংলাদেশের বহু মানুষকে তিনি মন্ত্র দীক্ষা প্রদান করেছেন। বেলুড় মঠ সূত্রের খবর, ১৮ অক্টোবর দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভক্ত ও অনুরাগীরা মঠে এসে স্বামী অমেয়ানন্দকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যায়।

