নানা পদে ২৩৩ জনকে নিচ্ছে এফ এস এস এ আই

FSSAI

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফুড অ্যানালিস্ট, টেকনিক্যাল ও সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, (আইটি) অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেটর সহ মোট ১০টি পদে ২৩৩ জনকে নিচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফ এস এস এ আই)। নিয়োগ হবে সরাসরি।

শূন্যপদ:- টেকনিক্যাল অফিসার: ১২৫টি, ফুড অ্যানালিস্ট: ৪টি। সেন্ট্রাল ফুড সেফটি অফিসার (সিএফএসও): ৩৭টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি): ৪টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৪টি, অ্যাসিস্ট্যান্ট: ৩৩টি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: ১৯টি, আইটি অ্যাসিস্ট্যান্ট: ৩টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-ওয়ান): ৩টি এবং হিন্দি ট্রান্সলেটর: ১টি।

পদ অনুযায়ী প্রার্থীদের বি. ই./ বি. টেক./ পিজি ডিগ্রি বা ডিপ্লোমাধারী, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিগ্রি/ কেমিস্ট্রির পিজি ডিগ্রিধারী, বি. টেক./ এম. টেক. (সিএস) বা অন্য যে কোনও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন/ এমসি/ ব্যাচেলর্স ডিগ্রিধারী, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিগ্রি/ পিজি ডিগ্রি/ ডিপ্লোমাধারী ও অভিজ্ঞ, মাস্টার্স ডিগ্রি, ১ বছরের পিজি ডিপ্লোমা/ ডিগ্রিধারী, উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বাঞ্ছনীয় যোগ্যতা, মাইনে, বয়স ইত্যাদির বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। এসবের হিসাব করতে হবে ১২-১১-২০২১ তারিখের সাপেক্ষে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট কবে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে, প্রথম ধাপের ফল প্রকাশের পর দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড টেস্ট কবে হবে এসব জানতে পারবেন নীচে বলা ওয়েবসাইটে ১২ নভেম্বরের পর।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে।

আবেদনের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ, ১২ নভেম্বরের মধ্যে, দিতে হবে ১,৫০০ (১,০০০ + ৫০০) টাকা। তফশিলি/ আর্থিকভাবে দুর্বল/ মহিলা/ প্রাক্তন সমরকর্মী/ প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। এঁরা দেবেন কেবল ইন্টিমেশন চার্জ (৫০০ টাকা)। ব্যাঙ্ক চার্জ/ লেনদেন (Transaction) চার্জ অতিরিক্ত।

অনলাইন আবেদন করবেন www.fssai.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ অক্টেবর থেকে ১২ নভেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। বিজ্ঞপ্তি নং DR-04/2021. সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

সংশোধনী বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *