বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত পর্যটন ক্ষেত্রগুলি। সেই ভগ্ন পরিস্থিতি সামলাতে এবার লক্ষ্য পর্যটনের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করা। সূত্রের খবর, এই অবস্থায় আগামী ১৫ নভেম্বর থেকে ভারতে আসার জন্য বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বিষয়ে আরও জানা যায়, চার্টার্ড ফ্লাইটে যাঁরা আসবেন, তাঁদের ভিসা দেওয়া হবে আগামী ১৫ অক্টোবর থেকে। উল্লেখ করা যায়, করোনা আবহের জেরে প্রায় দীর্ঘ সময় পর্যটন ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল।

