Sunrise 5Miscellaneous 

সুপ্রভাত

আজ: শুক্রবার ১৪ আশ্বিন ১৪২৮; ই: ০১ অক্টবর ২০২১

দুর্গাপূজার আর মাত্র ১০ দিন!!!

আন্তর্জাতিক বর্ষীয়ান নাগরিক দিবস

জন্মদিন: অ্যানি বেসান্ত
———-শচীন দেববর্মণ

তিরোধান দিবসঃ জ্ঞানদানন্দিনী দেবী
——————-বজ্রমোহন জানা

তিথি: কৃষ্ণ দশমী, রাত্রি ০৭:২৮ পর্যন্ত, পরে কৃষ্ণ একাদশী;
পুষ্যা নক্ষত্র, রাত্রি ১২:৪৬ পর্যন্ত, পরে অশ্লেষা নক্ষত্র;
জন্মরাশি: কর্কট;
সূর্যোদয়: ০৫:৩১/ সূর্যাস্ত: ০৫:২০
(সূর্যসিদ্ধন্ত)

জোয়ার:- দিন- ০৫:৪৪; রাত- ০৫:৪৯
ভাটা:- দিন- ১০:৩৪; রাত- ১০:৩৯

শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার ১৪২৮ সনের নির্ঘন্ট:

মা দুর্গার ঘোটকে আগমন। ফল:- ছত্রভঙ্গস্তুরঙ্গমে।
মা দুর্গার দোলায় গমন। ফল:- দোলায়াং মড়কং ভবেৎ।

পঞ্চমী: ২৪ অশ্বিন ১৪২৮, ইং ১১ অক্টোবর ২০২১, সোমবার। পঞ্চমী তিথি থাকবে প্রাতঃ ০৬:২৩ পর্যন্ত।

ষষ্ঠী: গতে ০৬:২৩ শ্রী শ্রী দূর্গাষষ্ঠী। মহাষষ্ঠী শেষরাত্রি ০৪:০৩ পর্যন্ত, দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজারম্ভ। সায়ং কালে বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী: ২৫ অশ্বিন ১৪২৮, ইং ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার। মহা সপ্তমী তিথি থাকবে রাত্রি ০১:৪৬ পর্যন্ত। অদ্য সকাল ৮:২৯ এর মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তম্যাদি কল্পারম্ভ ও দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ।

অষ্টমী: ২৬ অশ্বিন ১৪২৮, ইং ১৩ অক্টোবর ২০২১, বুধবার। মহাষ্টমী তিথি থাকবে রাত্রি ১১:৪৮ পর্যন্ত। অদ্য সকাল ৮:২৯ এর মধ্যে দেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজারম্ভ। মহাষ্টমী ব্রত ও পুষ্পাঞ্জলি।
সন্ধিপূজা: রাত্রি ১২:১২-র মধ্যে সন্ধিপূজা। রাত্রি ১১:২৪ এর পরে সন্ধিপূজারম্ভ। ১২:১২-র মধ্যে সন্ধিপূজা সমাপন।

নবমী: ২৭ অশ্বিন ১৪২৮, ইং ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার। মহানবমী তিথি থাকবে রাত্রি ০৯:৫১পর্যন্ত। পূর্বাহ্নে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজারম্ভ এবং নবরাত্রিক ব্রত সমাপন।

দশমী:২৮ অশ্বিন ১৪২৮, ইং ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার দশমী তিথি থাকবে রাত্রি ০৮:২০পর্যন্ত। পূর্বাহ্নে ৮:৪১গতে দেবীর কেবল দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। বিসর্জনান্তে অপরাজিতা পূজা, বিজয়া দশমী কৃত্য।

কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া:

সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৭৭%
বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১০ কিমি/ঘন্টা
আংশিক মেঘলা আকাশ।

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment