Belur Math-1Miscellaneous 

বেলুড় মঠে দুর্গাপুজোয় ভক্ত-দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বেলুড় মঠে পুজোয় এবার দর্শনার্থী নয়। সূত্রের খবর, এবছরও দুর্গাপুজোতে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে বেলুড় মঠে। এক্ষেত্রে মঠ সূত্রে বলা হয়েছে, সরাসরি পুজো দেখা যাবে মঠের ওয়েবসাইট ও নিজস্ব ইউটিউব চ্যানেলে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন্দ্র ও রাজ্যের করোনা-বিধি মেনেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে আরও জানা যায়, প্রাথমিকভাবে স্থির হয়েছে, গত বছরের মতো মূল মন্দিরে পুজো হবে। দুরত্ব-বিধি মেনে সন্ন্যাসী-ব্রহ্মচারীরা মিলে পুজোর আয়োজনে সামিল হবেন। এছাড়া আরও জানা গিয়েছে, কুমারী পুজো হবে মূল মন্দিরের পশ্চিমের বারান্দায়। পুজোয় সঙ্গে যুক্ত সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের মতো কুমারীর আত্মীয়-পরিজনদের ক্ষেত্রেও করোনা নেগেটিভ রিপোর্ট বা টিকার দুটি ডোজের শংসাপত্র সঙ্গে রাখা আবশ্যিক বলে বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment