air forceCentral Government Police/Defence 

ইন্ডিয়ান এয়ারফোর্সে ১৭৪ সিভিলিয়ান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সুপারিন্ট্যান্ডান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক, পেইন্টার সহ পদে ১৭৪ জনকে নিচ্ছে ভারতীয় বায়ুসেনার। গ্রুপ-সি সিভিলিয়ান পদে নিয়োগ হবে বিভিন্ন এয়ার কম্যান্ডে।

সুপারিন্ট্যান্ডান্ট (স্টোর) পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক/ স্টোরকিপার পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কুক/ পেইন্টার/ কার্পেন্টার/ হাউস কিপিং স্টাফ/ মেস স্টাফ/ মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন/ মাধ্যমিক পাশ। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। এলডিসি পদের ক্ষেত্রে টাইপিংয়ে গতি থাকা চাই।

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল/ ফিজিক্যাল/ প্রাক্টিক্যাল টেস্টের মাধ্যমে। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://indianairforce.nic.in/ ওয়েবসাইটে। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি একটি খামে ভরে তার ওপর লিখবেন “APPLICATION FOR THE POST OF …………. AND CATEGORY ………….. AGAINST ADVERTISEMENT NO. 04/2021/DR”. এবার সাধারণ ডাকে দরখাস্ত নির্দিষ্ট এয়ার কম্যান্ডের ঠিকানায় এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২ অক্টোবরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 04/2021/DR.

মূল মাইনে, আবেদন পাঠানোর ঠিকানা, বিস্তারিত বাছাই পদ্ধতি সম্পর্কে আরও জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment