WCLCentral Government Trending News 

৩১৬ গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ৩১৬ জনকে নিচ্ছে ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। নেওয়া হবে ডিপ্লোমাধারী, বি ই/ বি টেক ডিগ্রিধারী প্রার্থীদের থেকে।

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের শূন্যপদ ১০১টি। বি ই/ বি টেক/ এএমআইই (মাইনিং ইঞ্জিনিয়ারিং) পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২১.০৯.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের শূন্যপদ ২১৫টি। মাইনিং/ মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং -এর ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। ২১.০৯.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।

প্রার্থী বাছাই হবে বি ই/ বি টেক বা ডিপ্লোমায় পাওয়া নম্বরের ভিত্তিতে। কোনও দরখাস্তের ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে http://westerncoal.in/ (অফিসিয়াল) ওয়েবসাইটের মাধ্যমে ৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment