সমুদ্র গভীরে বায়ু বিদ্যুৎ উৎপাদন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ওএনজিসি সমুদ্র গভীরে বায়ু বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিয়ে ভাবছে। রাষ্ট্রায়ত্ত ওএনজিসি সূত্রের খবর, বঙ্গোপসাগর ও আরব সাগরে সংস্থার তেল ও গ্যাস ক্ষেত্র রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সমুদ্রে পরিকাঠামো গড়ে বায়ু বিদ্যুৎ উৎপাদন করতে উদ্যোগী সংস্থাটি। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে লক্ষ্য ২০২২ সালের মধ্যে ৫ গিগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৩০ গিগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন করা।

