ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশন টেকনোলজিতে ২৩৭ সায়েন্টিস্ট, টেকনিশিয়ান ও অন্যান্য
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, রিসার্চ অ্যাসোসিয়েট, (সিনিয়র ও জুনিয়র) রিসার্চ ফেলো প্রভৃতি পদে ২৩৭ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশন টেকনোলজি।
প্রজেক্ট সায়েন্টিস্ট-III: শূন্যপদ ৪টি (অসংরক্ষিত)। নির্ধারিত বিষয়ের এম এসসি কিংবা বি টেক ডিগ্রিধারী হতে হবে (অন্তত ৬০ শতাংশ নম্বর)। সঙ্গে marine algae /finfish culture/Ballast water treatment / microbiology -তে পিএইচ ডি থাকা বাঞ্ছনীয়। বয়স ৪৫ -এর মধ্যে। মাইনে ৭৮,০০০ টাকা ও ভাতা।
প্রজেক্ট সায়েন্টিস্ট-II: শূন্যপদ ৩০টি (অসংরক্ষিত)। নির্ধারিত ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী কিংবা এম এসসি ডিগ্রিধারী হতে হবে (অন্তত ৬০ শতাংশ নম্বর)। সঙ্গে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে ৬৭,০০০ টাকা ও ভাতা।
প্রজেক্ট সায়েন্টিস্ট-I: শূন্যপদ ৭৩টি। নির্ধারিত ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী কিংবা এম এসসি ডিগ্রিধারী হতে হবে (অন্তত ৬০ শতাংশ নম্বর)। আর এম এসসি-র ক্ষেত্রে পি এইচডি থাকলে ভাল। বয়স ৩৫ -এর মধ্যে। মাইনে ৫৬,০০০ টাকা ও ভাতা।
প্রজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৬৪টি। নির্ধারিত বিষয়ের ব্যাচেলর ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে (অন্তত ৬০ শতাংশ নম্বর)। সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রিধারী হলে এবং ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স ৫০ -এর মধ্যে। মাইনে ২০,০০০ টাকা ও ভাতা।
প্রজেক্ট টেকনিশিয়ান: শূন্যপদ ২৮টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে। সঙ্গে ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা ইত্যাদি থাকলে ভাল। বয়স ৫০ -এর মধ্যে। মাইনে ১৭,০০০ টাকা ও ভাতা।
প্রজেক্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২৫টি। যে কোনও শাখার ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার, স্টেনোগ্রাফি ও টাইপিংয়ের জ্ঞান থাকলে ভাল। বয়স ৫০ -এর মধ্যে। মাইনে ১৮,০০০ টাকা ও ভাতা।
রিসার্চ অ্যাসোসিয়েট: শূন্যপদ ৩টি (অসংরক্ষিত)। ওশানোগ্রাফি/ ফিজিক্যাল ওশানোগ্রাফি/ ফিজিক্সে – শূন্যপদ ১টি। নির্ধারিত বিষয়ের ডক্টরাল ডিগ্রি থাকতে হবে। অথবা ওশন টেকনোলজির এম টেক এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ৩ বছরের অভিজ্ঞতা। লাইফ সায়েন্সে – শূন্যপদ ২টি। নির্ধারিত বিষয়ের পিএইচ ডি ডিগ্রিধারী হতে হবে। অথবা বায়োটেকনোলজি/ বায়োইনফর্মেটিক্সের এম টেক ডিগ্রিধারী হতে হবে এবং সঙ্গে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ -এর মধ্যে। মাইনে ৪৭,০০০ টাকা ও ভাতা।
সিনিয়র রিসার্চ ফেলো: শূন্যপদ ৮টি। ওশানোগ্রাফিতে – শূন্যপদ ৪টি। নির্ধারিত বিষয়ের এম এসসি ডিগ্রিধারী হতে হবে (অন্তত ৬০ শতাংশ নম্বর) এবং সঙ্গে ২ বছরের রিসার্চের অভিজ্ঞতা। লাইফ সায়েন্সে – শূন্যপদ ৪টি। লাইফ/ কেমিক্যাল সায়েন্সের এম এসসি ডিগ্রিধারী (অন্তত ৬০ শতাংশ নম্বর)। অথবা বায়ো টেকনোলজি/ জেনেটিক্স/ বায়োইনফর্মেটিক্স/ ফার্মাসিউটিক্যালের বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে (অন্তত ৬০ শতাংশ নম্বর)। বয়স ৩২ -এর মধ্যে। মাইনে ৩৫,০০০ টাকা ও ভাতা।
জুনিয়র রিসার্চ ফেলো: শূন্যপদ ২টি (অসংরক্ষিত) (লাইফ সায়েন্সেস)। নির্ধারিত বিষয়ের এম এসসি ডিগ্রিধারী অথবা বায়ো টেকনোলজি/ জেনেটিক্স/ বায়োইনফর্মেটিক্স/ ফার্মাসিউটিক্যালের বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে (অন্তত ৬০ শতাংশ নম্বর)। বয়স ২৮ -এর মধ্যে। মাইনে ৩১,০০০ টাকা ও ভাতা।
জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলো পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোন কোন পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে তার বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
প্রজেক্ট সায়েন্টিস্ট এবং রিসার্চ ফেলো পদের ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে (অনলাইন/ অফলাইন) ইন্টারভিউয়ের মাধ্যমে। বাকি সব পদের ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা/ ট্রেড বা স্কিল (অনলাইন/ অফলাইন) টেস্ট -এর মাধ্যমে। স্কিল টেস্টটি কোয়ালিফাইং নেচারের।
অনলাইনে দরখাস্তের ফর্ম পূরণ করবেন https://www.niot.res.in/index.php/recruitment ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ সেপ্টেম্বর, বিকেল ৫টার মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় পাসপোর্ট রঙিন ছবি এবং দশম শ্রেণি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। দরখাস্ত সাবমিট করে রেজিস্ট্রেশন নম্বরটি যত্ন করে লিখে রাখবেন। অনলাইন দরখাস্ত পূরণের ক্ষেত্রে কোনও অসুিবধা হলে ই-মেল করতে পারেন recruitment@niot.res.in আইডিতে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং NIOT/E&P/02/2021 (Project).
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

