৫৫ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছে সেনসেক্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে ৫৫ হাজারের মাইলফলকও পেরিয়ে গিয়েছে সেনসেক্স। সূত্রের খবর, এই প্রথম পৌঁছে গেল ৫৫,৪৩৭.২৯ অঙ্কে। বিশ্লেষকরা এক্ষেত্রে বলেছেন, মূল্যবৃদ্ধির হারের মাথা নামানো ও প্রায় ১৩ শতাংশ শিল্প-বৃদ্ধির পরিসংখ্যান অর্থনীতির দ্রুত ঘুরে দাঁড়ানো নিয়ে বাজারের প্রত্যাশা বাড়িয়েছে। এ বিষয়ে তাঁদের আরও বক্তব্য, অনেক সংস্থার শেয়ার দর তার আয়ের তুলনায় সামঞ্জস্যহীনভাবে চড়া। সাধারণ লগ্নিকারীদের সাবধানে পা ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

