বর্ডার সিকিউরিটি ফোর্সে ২৬৯ কনস্টেবল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেধাবী খেলোয়াড়দের থেকে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে ২৬৯ জনকে নিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে। নিয়োগ হবে খেলাধূলার বিভিন্ন ডিসিপ্লিন থেকে।
মাধ্যমিক পাশ প্রার্থীরা ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ইয়ুথ অলিম্পিক গেমস, সাফ গেমস ইত্যাদিতে অংশগ্রহণ বা পদক জিতে থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-৮-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। মূল মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা। শারীরিক মাপজোক হতে হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতায় অন্তত ১৭০ (মহিলাদের ক্ষেত্রে ১৫৭) সেমি, বুকের ছাতি পুরুষদের ৮০ সেমি এবং ৫ সেমি সম্প্রসারণের ক্ষমতা থাকা চাই। সবক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ছাড় পাবেন। দৃষ্টি হতে হবে চশমা ছাড়া কাছের ক্ষেত্রে ভাল চোখে N6 ও খারাপ চোখে N9 মানের। যা দূরের ক্ষেত্রে ভাল চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯ হওয়া চাই। সংরক্ষিত দৃষ্টিশক্তি থাকলে আবেদন করবেন না।
প্রার্থীবাছাই হবে নথিপত্র যাচাই, শারীরিক মাপজোকের পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://rectt.bsf.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২২ সেপ্টেম্বরের মধ্যে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

