অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭১ সালের ৭ আগস্ট তাঁর জন্ম। কলকাতার জোড়াসাঁকোতে তিনি জন্মেছিলেন। চিত্রশিল্পী হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল। পাশাপাশি তাঁর কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। ‘শকুন্তলা’ ও ‘ক্ষীরের পুতুল’-সহ বেশ কিছু বইও তাঁর রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

