জ্যাভলিন থ্রোয়ে নজির নীরজের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জ্যাভলিন থ্রোয়ে নজির নীরজ চোপড়ার। ৮৬.৬৫ মিটার ছুড়ে সরাসরি ফাইনালে পৌঁছলেন তিনি। জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল হবে ৭ আগস্ট। ওই দিন পদকের আশায় থাকবে ভারতবাসী।
প্রথম ভারতীয় হিসেব অলিম্পিকের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নীরজ ৷ উল্লেখ করা যায়, এর আগে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও সোনা জয়ী হয়েছেন তিনি ৷ এবার টোকিও অলিম্পিকেও তাঁর দিকে তাকিয়ে গোটা দেশবাসী।

