Bikash Bhawan-5Miscellaneous 

এবার দূরভাষে শিক্ষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দূরভাষে শিক্ষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। উল্লেখ করা যায়, করোনা আবহে নবম ও দশম শ্রেণির জন্য দূরভাষে শিক্ষা পূর্বেই চালু হয়। এবার ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারাও এই পদ্ধতিতে শিক্ষার সুযোগ পেতে চলেছে। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানান। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২ আগস্ট থেকে রবিবার বাদে প্রতিদিন এই পরিষেবা চালু থাকবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা এবং নবম ও দশম শ্রেণির জন্য দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পড়াশোনা চলবে। বিকাশ ভবন সূত্রে আরও জানা যায়, ১৮০০১২৩২৮২৩ নম্বরে ফোন করে কোন বিষয়ের শিক্ষক প্রয়োজন তা জানাতে হবে। এই পদ্ধতিতে শিক্ষার জন্য ৯৯৪ জন শিক্ষক ছিলেন। এখন শিক্ষকের সংখ্যা বেড়ে ১৩২৪ জন হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment