ইউপিএসসি-র মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ৪২ রিসার্চ অফিসার ও সিনিয়র গ্রেড

UPSC

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রিসার্চ অফিসার এবং ইন্ডিয়ান ইনফর্মেশন সার্ভিসের সিনিয়র গ্রেড পদে ৪২ জনকে নিচ্ছে দিল্লি সরকারের দুটি মন্ত্রকে। প্রার্থিবাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে প্রবেশন।

রিসার্চ অফিসার (ইমপ্লিমেন্টেশন)(ভ্যাকান্সি নং 21070903424): মোট শূন্য পদ ৮টি। নিয়োগ হবে স্বরাষ্ট্র মন্ত্রক, অফিসিয়াল ল্যাঙ্গেয়েজ ডিপার্টমেন্ট, রিজওনাল ইমপ্লিমেন্টেশন অফিসে। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে সপ্তম সিপিসি -র লেভেল-৭ অনুযায়ী।

ইংরিজি কম্পালসরি বা ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে বা ডিগ্রি স্তরে পরীক্ষার মাধ্যম হিসেবে নিয়ে হিন্দির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। অথবা হিন্দি কম্পালসরি বা ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে বা ডিগ্রি স্তরে পরীক্ষার মাধ্যম হিসেবে নিয়ে ইংরিজির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। অথবা হিন্দি মিডিয়াম এবং ইংরিজি কম্পালসরি বা ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে বা ডিগ্রি স্তরে পরীক্ষার মাধ্যম হিসেবে নিয়ে হিন্দি বা ইংরিজি ছাড়া অন্য যে কোনও বিষয়ের মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। অথবা ইংরিজি মিডিয়াম এবং হিন্দি কম্পালসরি বা ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে বা ডিগ্রি স্তরে পরীক্ষার মাধ্যম হিসেবে নিয়ে হিন্দি বা ইংরিজি ছাড়া অন্য যে কোনও বিষয়ের মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। অথবা ইংরিজি মিডিয়াম এবং হিন্দি কম্পালসরি বা ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে বা ডিগ্রি স্তরে পরীক্ষার মাধ্যম হিসেবে নিয়ে হিন্দি বা ইংরিজি ছাড়া অন্য যে কোনও বিষয়ের মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। অথবা ডিগ্রি স্তরে ইংরিজি এবং হিন্দি কম্পালসরি বা লেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে কিংবা ওইদুটি ভাষার যে কোনও একটি পরীক্ষার মাধ্য এবং অন্যটি কম্পালসরি বা ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে হিন্দি বা ইংরিজি ছাড়া অন্য যে কোনও বিষয়ের মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

ইন্ডিয়ান ইনফর্মেশন সার্ভিসের সিনিয়র গ্রেড – গ্রুপ-বি (গেজেটেড) (ভ্যাকান্সি নং 21070904424): মোট শূন্য পদ ৩৪টি। ভাষা অনুযায়ী এইপদে নিয়োগ হবে ইনফর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রকের ইন্ডিয়ান ইনফর্মেশন সার্ভিসে।

ভাষা অনুযায়ী শূন্যপদের সংরক্ষণ:- বাংলা ১, অসমিয়া ২, হিন্দি ৯, ইংলিশ ৩, পাঞ্জাবী ৩, তেলুগু ৫, ওড়িয়া ৩, মারাঠী ৫, গুজরাটি ১ এবং মণিপুরি ২।

শিক্ষাগত যোগ্যতা – ১)স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা ডিগ্রিধারী হতে হবে। ২) জার্নালিজম/ ম্যাস কমিউনিকেনিকশনের ডিপ্লোমা/ পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হতে হবে। ৩) দশম শ্রেণি পর্যন্ত সংশ্লিষ্ট ভাষা পড়ে থাকতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের জার্নালিস্টিকের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে রিক্রুটমেন্ট টেস্ট এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিংবা স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখায় চালানের মাধ্যমে। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১২ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং ০৯/২০২১। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *