ম্যাজাগণ ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৪২৫ ট্রেড অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ড্রাফটসম্যান (মেকানিক্যাল), ইলেকট্রিশিয়ান, ফিটার, পাইপ ফিটার ও স্ট্রাকচারাল ফিটারের গ্রুপ এ পদে এবং ফিটার স্ট্রাকচারাল (এক্স আইটিআই ফিটার), ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ও কার্পেন্টারের গ্রুপ বি পদে এবং রিগার ও ওয়েল্ডারের গ্রুপ সি পদে ৪২৫ জন ট্রেড এ্যাপ্রেন্টিস নিচ্ছে ম্যাজাগন ডক লিমিটেডে।
গ্রুপ-এ পদের প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল পাশ, গ্রুপ-বি পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ এবং গ্রুপ সি প্রার্থীদের অন্তত অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
১-৮-২০২১ তারিখের হিসেবে, গ্রুপ অনুযায়ী বয়স হতে হবে: গ্রুপ-এ – ১৫ থেকে ১৯, গ্রুপ-বি – ১৬ থেকে ২১ এবং গ্রুপ-সি – ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার হতে পারে অগস্টের চতুর্থ সপ্তাহে। পরীক্ষার অ্যাডমিট কার্ড/ হলটিকিট পাবেন সম্ভাব্য ২৩ অগস্ট।
দরখাস্তের ফি বাবদ অনলাইনে দেবেন ১০০ টাকা। তফশিলি ও দিব্যাঙ্গ প্রার্থীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে, ১০ অগস্টের মধ্যে। আবেদনের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ১৬ অগস্ট। অযোগ্যতা সম্পর্কিত প্রতিনিধিত্ব করতে পারবেন ২২ অগস্ট পর্যন্ত। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং MDLATS/02/2021. অফিসিয়াল ওয়েবসাইট https://mazagondock.in
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

