Upper Primary-4Miscellaneous 

নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না উচ্চ প্রাথমিকের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মামলা হলেও নিয়োগ স্কুলে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা হলেও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না বলে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানিয়ে দিয়েছে। এসএসসি সূত্রে জানানো হয়েছে, নতুন মামলা শুরু হলেও ডিভিশন বেঞ্চ এখনও পর্যন্ত কোনও রায় বা বর্তমান নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি। এসএসসি সূত্রে আরও বলা হয়েছে, খুব শীঘ্রই ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এক্ষেত্রে বলা হয়, ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠেনি বলে যেসব প্রার্থী অভিযোগ করছেন, তাঁদের ক্ষেত্রে অভিযোগপত্র নেওয়ার কাজও শুরু হয়েছে। উল্লেখ করা যায়, এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার অভিযোগপত্র জমা পড়েছে। ই-মেল বা ডাকযোগে এসেছে। পাশাপাশি কমিশনের দফতরে অনেক প্রার্থী অভিযোগপত্র জমা দিচ্ছেন। আদালতের নির্দেশ অনুযায়ী সব অভিযোগপত্রই খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment