translatorGovernment Jobs Miscellaneous 

নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে ১২৬ নন-টিচিং স্টাফ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১২৬ জনকে নিচ্ছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ৩৫টি। উচ্চমাধ্যমিক পাশ ও সঙ্গে কম্পিউটারে ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দের গতি থাকা চাই। জুনিয়র স্টেনোগ্রাফার: শূন্যপদ ১০টি। উচ্চমাধ্যমিক পাশ ও সঙ্গে শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি এবং ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দের গতি থাকা চাই। আপার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ৮টি। ব্যাচেলর ডিগ্রি ও সঙ্গে ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দের গতি থাকা চাই।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২টি। গ্র্যাজুয়েট ও সঙ্গে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট অথবা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা ও সঙ্গে লাইব্রেরি ম্যানেজমেন্টে ২ বছরের অভিজ্ঞতা। জুনিয়র মেকানিক: শূন্যপদ ২১টি। আইটিআই ও ২ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি/ ডিপ্লোমা। হেড ক্লার্ক: শূন্যপদ ৭টি। গ্র্যাজুয়েট ও ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দের গতি থাকা চাই। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩টি। ডিপ্লোমা ও সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক।

অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার: শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক ও সঙ্গে ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দের গতি থাকা চাই। জুনিয়র প্রোগ্রামার: শূন্যপদ ১৩টি। এম টেক/ এমসিএ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২৬টি। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে– ডিপ্লোমা ও ২ বছরের অভিজ্ঞতা অথবা বি ই/ বি টেক। ফিজিক্স/ কেমিস্ট্রি ক্ষেত্রে– বিএসসি ও ২ বছরের অভিজ্ঞতা অথবা এমএসসি।

প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, স্কিল টেস্ট/ ল্যাবরেটরি প্রাক্টিক্যাল টেস্ট, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে http://www.nsut.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ জুলাইয়ের মধ্যে। ফি বাবদ দিতে হবে গ্রুপ-সি পদের ক্ষেত্রে ১,২০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৮০০) এবং গ্রুপ-বি পদের ক্ষেত্রে ২,০০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১,০০০) টাকা। জমা দেবেন অনলাইনে। এবার অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NSUT/NON TEACHING/2021/02. বয়স, মূল মাইনে, আবেদনের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment