হেভি ওয়াটার বোর্ডে ৬ ট্রান্সলেটর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: তফশিলি এবং ওবিসিদের থেকে জুনিয়র ট্রান্সলেটর অফিসার পদে ৬ জনকে নিচ্ছে অ্যাটমিক এনার্জি বিভাগের অধীনস্থ হেভি ওয়াটার বোর্ডে। নিয়োগ হবে গ্রুপ-বি পদে।
হিন্দি/ ইংলিশের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংলিশ/ হিন্দি একটি বিষয় নিয়ে পরে থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৩৫,৪০০ টাকা। বয়স ৩১ (তফশিলিদের ক্ষেত্রে ৩৩) বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে ২টি পার্টে লিখিত পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.hwb.gov.in/ ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় পাসপোর্টের মাপের ছবি সেঁটে দেবেন। যাবতীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র পাঠাবেন ২ আগস্টের মধ্যে। এই ঠিকানায়: Assistant Personnel Officer (R), Heavy Water Board, V.S. Bhavan, 4th floor, Anushaktinagar, Mumbai – 400 094. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: HWB / 01 / 2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

