বর্ডার সিকিউরিটি ফোর্সে ১৭৫ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এয়ার উইং ও প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে ১৭৫ জন তরুণ-তরুণীকে নিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে। গ্রুপ-বি ও গ্রুপ-সি ক্যাটেগরিতে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে।
(বিজ্ঞপ্তি নং: AIRWING/2020/693) অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক: শূন্যপদ ৪৯টি। অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক: শূন্যপদ ৮টি। সংশ্লিষ্ট ট্রেডের ৩ বছরের ডিপ্লোমা অথবা এয়ারফোর্স থেকে গ্রুপ ‘এক্স’ ডিপ্লোমা। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। উভয় ক্ষেত্রে বয়স ২৮ বছর।
কনস্টেবল: শূন্যপদ ৮টি। বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশ। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ২০-২৫ বছর।
(বিজ্ঞপ্তি নং: PMS/2020) সাব-ইনস্পেক্টর (স্টাফ নার্স): শূন্যপদ ৩৭টি। উচ্চমাধ্যমিক পাশরা জেনারেল নার্সিংয়ের ডিগ্রি/ ডিপ্লোমাধারী। সঙ্গে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ২১-৩০ বছর।
অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (অপারেশন থিয়েটার টেকনিশিয়ান): শূন্যপদ ১টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে অপারেশন টেকনিকের ডিপ্লোমা বা সার্টিফিকেট। বয়স ২০-২৫ বছর।
অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ল্যাবরেটরি টেকনিশিয়ান): শূন্যপদ ২৮টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা। বয়স ১৮-২৫ বছর।
কনস্টেবল (ওয়ার্ড বই/ ওয়ার্ড গার্ল/ আয়া): শূন্যপদ ৯টি। মাধ্যমিক পাশ। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা অথবা ১ বছরের আইটিআই সার্টিফিকেট অথবা ২ বছরের আইটিআই ডিপ্লোমা।
(বিজ্ঞপ্তি নং: VET/2020) হেড কনস্টেবল (ভেটেরিনারি): শূন্যপদ ২০টি। উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ১ বছরের ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্টের কোর্স পাশ ও ১ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮-২৫ বছর।
কনস্টেবল (ক্যানেলম্যান): শূন্যপদ ১৫টি। মাধ্যমিক পাশ। সঙ্গে প্রাণী রক্ষণাবেক্ষণে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮-২৫ বছর।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে গ্রুপ-বি পদের ক্ষেত্রে ২০০ এবং গ্রুপ-সি পদের ক্ষেত্রে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। শারীরিক মাপজোক, মাইনে, বিস্তারিত বাছাই পদ্ধতি, মেডিক্যাল স্ট্যান্ডার্ড ইত্যাদি বিষয়ে তথ্য জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: ।। এয়ার উইং ।। প্যারামেডিক্যাল স্টাফ ।। ভেটেরিনারি স্টাফ ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। এয়ার উইং ।। প্যারামেডিক্যাল ও ভেটেরিনারি স্টাফ ।।

