joint entrance and examMiscellaneous Trending News 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে ঘোষণা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহে প্রথম অফলাইন পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স হতে চলেছে। কবে শুরু হবে জয়েন্ট এন্ট্রান্স তা নিয়ে জল্পনা ছিল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানানো হয়েছে, এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ করা যায়,করোনা অতিমারির জেরে এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়। এরপর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। দিনক্ষণ পিছিয়ে গেলেও এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানানো হয়,এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ১১ জুলাইয়ের থেকে পিছিয়ে ১৭ জুলাই নেওয়ার কথা হয়েছে। করোনা কালে এ বছর জয়েন্টই হতে চলেছে প্রথম অফলাইন পরীক্ষা। এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। তবে পরীক্ষার্থীদের বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষার সিট পড়বে বলে জানানো হয় । সেই প্রয়াস নিতে চলেছে বোর্ড।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে আরও জানানো হয়েছে, মোট ২৭৪টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। ১৪ অগস্টের মধ্যে জয়েন্টের ফলাফল প্রকাশ পাবে। এরপর ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। জয়েন্ট ছাড়াও এবছর আরও ১১টি পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে । এক্ষেত্রে প্রেসিডেন্সির ইউজির পরীক্ষা ৭ এবং ৮ অগস্ট ও পিজির পরীক্ষা নেওয়া হবে ১৪ অগস্ট।

এক্ষেত্রে আরও বলা হয়,এই পরীক্ষাটি বাতিল করা সম্ভব ছিল না। এটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার উত্তীর্ণরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি সহ বিভিন্ন জাতীয় কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন।

Related posts

Leave a Comment