Hindustan CopperCentral Government Government Jobs 

২১ ইলেক্ট্রিশিয়ান হিন্দুস্তান কপার লিমিটেডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইলেক্ট্রিশিয়ান গ্রেড-টু এবং ইলেক্ট্রিশিয়ান-কাম-লাইনম্যান গ্রেড-টু পদে ২১ জনকে নিচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডে। প্রথমে ৬ মাসের প্রবেশন। সফল প্রবেশন শেষে স্থায়ী নিয়োগ। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

ইলেক্ট্রিশিয়ান গ্রেড-টু: শূন্যপদ ২০টি। ইলেক্ট্রশিয়ান ট্রেডের আইটিআই/ এনসিভিটি পাশ হতে হবে। বৈধ ওয়্যারম্যান লাইসেন্স থাকা চাই। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই।

ইলেক্ট্রিশিয়ান-কাম-লাইনম্যান গ্রেড-টু: শূন্যপদ ১টি। ইলেক্ট্রিশিয়ান ট্রেডের আইটিআই/ এনসিভিটি পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই।

উভয় পদের ক্ষেত্রেই ১-৬-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ১৮,১৮০ – ৩৭,৩১০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থিবাছাই হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ট্রেড টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন। লিখিত পরীক্ষায় সফল হতে তফশিলিদের অন্তত ৩৫ শতাংশ এবং অন্যান্যদের অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় সফলদের ট্রেড টেস্ট হবে। শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে ট্রেড টেস্টে ডাকা হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের নম্বরের ভিত্তিতে। পরীক্ষার দিনক্ষণ এবং কেন্দ্রের ঠিকানা ওয়েবসাইটে জানানো হবে। লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পাঠানো হবে রেজিস্টার্ড ই-মেল আইডি -র মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন HINDUSTAN COPPER LIMITED -এর অনুকূলে কাটা এবং Malanjkhand -এ প্রদেয় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

দরখাস্ত করতে হবে নির্ধারিত বয়ান এ-৪ পেপারে প্রিন্ট করে ও পূরণ করে। বয়ান পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা ও নিজ সাক্ষরিত একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন। দরখাস্তের সঙ্গে ওই ছবির আরও ২ কপি, বৈধ ওয়্যারম্যান লাইসেন্স এবং জন্ম, শিক্ষাগত, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির স্ব-প্রত্যয়িত জেরক্স দিতে হবে। পূরণ করা দরখাস্ত পাঠাতে হবে সাধারণ ডাক/ স্পীড পোস্ট/ ক্যুরিয়ার/ রেজিস্টার্ড পোস্টে। পৌঁছনো চাই ১৫ জুলাই, বিকেল ৫টার মধ্যে। খামের ওপরে যে পদে আবেদন করছেন তার নাম লিখে দেবেন। দরখাস্ত পাঠাবার ঠিকানা: AGM (Administration) / HR, Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil: Birsa, P.O- Malanjkhand, District-Balaghat, Madhya Pradesh-481116. বিজ্ঞপ্তি নং HCL/MCP/HR/Recruitment/2021/02. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment