Indian Air ForceCentral Government Government Jobs 

ট্রেনিং দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সে ৩৩৪ কমিশন্ড অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন কোর্স করিয়ে কমিশন্ড অফিসার পদে ৩৩৪ জন তরুণ-তরুণীকে নিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ এবং পার্মানেন্ট ও শর্ট সার্ভিস কমিশনে গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল) ব্রাঞ্চ গুলিতে। এছাড়া (ফ্লাইং ব্রাঞ্চের জন্য) এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিম এবং মেটেওরোলজি এন্ট্রির জন্যে পার্মানেন্ট কমিশন/ শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ হবে। Air Force Academy Dundigal (Hyderabad) -এ কোর্সগুলি শুরু হবে ২০২২ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। প্রার্থীবাছাই হবে এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (AFCAT–02/2021)/NCC SPECIAL ENTRY/ METEOROLOGY ENTRY -র মাধ্যমে।

যে সব কোর্সে ট্রেনিং হবে সেগুলি হল– 212/22F/SSC/M&W কোর্স, 211/22T/PC/101AEC/M কোর্স, 211/22T/SSC/101AEC/M & W কোর্স, 211/22G/PC/M কোর্স, 211/22G/SSC/M & W কোর্স, 212/22F/PC/M কোর্স, 212/22F/SSC/M&W কোর্স, 211/22G/PC/M কোর্স এবং 211/22G/SSC/M&W কোর্স।

কমিশনিংয়ের তারিখ থেকে ফ্লাইং ব্রাঞ্চ এসএসসি অফিসারদের নিয়োগ হবে ১৪ বছরের জন্য। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল) শাখার প্রার্থীদের প্রাথমিকভাবে ১০ বছরের জন্য। পরে মেয়াদ আরও ৪ বছর বাড়তে পারে।

AFCAT Entry– ফ্লাইং ব্রাঞ্চের প্রার্থীদের 10+2 Level / B.E / B.Tech কোর্সে ফিজিক্স ও ম্যাথমেটিক্স-সহ যে কোনও স্ট্রিমের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) পদের প্রার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে ফিজিক্স ও ম্যাথমেটিক্সে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ৪ বছরের গ্র্যাজুয়েট বা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। গ্রাউন্ড ডিউটি অ্যাডমিস্ট্রেশনের ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও স্ট্রিমের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। গ্রাউন্ড ডিউটি এডুকেশনের প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ/ এমসিএ/ এমএ/ এম এসসি ডিগ্রিধারী হতে হবে।

NCC Special Entry– ফ্লাইং ব্রাঞ্চের প্রার্থীদের এনসিসি এয়ার উইং সিনিয়র ডিভিশন “সি” সার্টিফিকেট এবং ফ্লাইং ব্রাঞ্চের অন্যান্য যোগ্যতাগুলি থাকতে হবে।

Meteorology Entry — প্রার্থীদের সে কোনও সায়েন্স শাখা/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ জিওগ্রাফি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ এনভায়রণমেন্টাল সায়েন্স/ অ্যাপ্লায়েড ফিজিক্স/ ওশানোগ্রাফি/ মেটেওরোলজি/ অ্যাগ্রিকালচার মেটেওরোলজি/ ইকোলজি অ্যান্ড এনভায়রণমেন্ট/ জিও ফিজিক্স/ এনভায়রণমেন্টাল বায়োলজি -এর কোনও একটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।

১-৭-২০২২ তারিখের হিসেবে বয়স: ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে – ২০ থেকে ২৪ বছরের মধ্যে, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে ২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স ধারীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ২৬ বছর। ২৫ বছরের কম বয়সী প্রার্থীদের অবিবাহিত হতে হবে। শারীরিক মাপজোক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।

ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটি (টেনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে ৭৪ সপ্তাহের এবং গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে ৫২ সপ্তাহের ট্রেনিং হবে বিভিন্ন এয়ারফোর্স ট্রেনিং এস্টাব্লিশমেন্টে।

ফ্লাইং অফিসারের মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। তবে ১ বছরের ট্রেনিংয়ের সময় ফ্লাইট ক্যাডেটরা নির্দিষ্ট হারে ৫৬,১০০ টাকা স্টাইপেন্ড পাবেন।

এএএফসিএটি পরীক্ষা হবে অনলাইনে টেস্ট হবে বিভিন্ন কেন্দ্রে। এএএফসিএটি এন্ট্রি প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। এনসিসি স্পেশ্যাল এন্ট্রি এবং মেটেওরোলজি এন্ট্রি প্রার্থীদের ফি দিতে হবে না।

শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ১০ মিনিটে ১.৬ কিমি দৌড়, ১০টি পুশ আপ ও ৩টি চিন আপ। প্রার্থীরা শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন।

আবেদন করবেন অনলাইন https://careerindianairforce.cdac.in বা https://afcat.cdac.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ থেকে ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও একটি বৈধ মোবাইল নম্বর থাকা চাই। এএফসিএটি এন্ট্রি/ এনসিসি স্পেশ্যাল এন্ট্রি -র ক্ষেত্রে আলাদা আলাদা ট্যাবে দরখাস্ত করবেন। যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড এপ্লিকেশনের প্রিন্ট দিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নং: (AFCAT- 02/2021/NCC SPECIAL ENTRY/METEOROLOGY ENTRY). আবেদনের পদ্ধতি, প্রার্থিবাছাই-সহ সব বিষয়েই আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment