ডিফেন্স ল্যাবরেটরিতে ৪৭ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৪৭ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে নিচ্ছে যোধপুরের ডিফেন্স ল্যাবরেটরিতে। এটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ একটি সংস্থা।
ইনস্ট্রুমেন্ট মেকানিক: আসন ২টি। মেকানিক ডিজেল: আসন ২টি। কার্পেন্টার: আসন ২টি। প্লাম্বার: আসন ১টি। ওয়েল্ডার: আসন ১টি। আইসিটিএসএম: আসন ২টি। টার্নার: আসন ১টি। মেশিনিস্ট: আসন ১টি। ফিটার: আসন ১টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ১টি। কোপা: আসন ২০টি। স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: আসন ১০টি (ইংলিশ ৮টি, হিন্দি ২টি)। কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: আসন ৩টি।
সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারীরা ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের মধ্যে পাশ করে থাকলেই আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা অথবা যাঁরা পূর্বে এই ধরণের ট্রেনিং নিয়েছেন বা যাঁদের সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে, তাঁরা আবেদন করবেন না।
শুরুতে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এই ট্রেনিংয়ের ক্ষেত্রে কোনও ইন্টারভিউ হবে না। ট্রেনিংয়ের সময় প্রার্থীকে মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করতে হবে।
আবেদন ও রেজিস্ট্রেশন করতে হবে https://apprenticeshipindia.org/ ওয়েবসাইটের মাধ্যমে, ৬ জুনের মধ্যে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। আরও বিস্তারিত জানতে পারবেন https://www.drdo.gov.in ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

