CDAC-NoidaGovernment Jobs Miscellaneous 

অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ১৪ অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র টেকনিক্যাল অফিসার, ম্যানেজার, ফিন্যান্স অফিসার সহ বিভিন্ন পদে ১৪ জনকে নিচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে।

সিনিয়র টেকনিক্যাল অফিসার: শূন্যপদ ২টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক/ এমসিএ ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩৩ বছরের মধ্যে। মাইনে লেভেল-১১ অনুযায়ী।

টেকনিক্যাল অফিসার: শূন্যপদ ২টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক/ এমসিএ ডিগ্রিধারীরা অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।

ম্যানেজার (অ্যাডমিন)/ (পারচেজ): শূন্যপদ ৩টি। ২ বছরের এমবিএ অথবা অ্যাডমিন/ ম্যানেজমেন্টের পিজি ডিগ্রি অথবা এলএলবি পাশরা ১২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে লেভেল-১২ অনুযায়ী।

অ্যাডমিন অফিসার: শূন্যপদ ২টি। ম্যানেজমেন্ট/হিউম্যান রিসোর্স/ পার্সোনেল ম্যানেজমেন্টের ২ বছরের এমবিএ অথবা এলএলবি ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।

ফিন্যান্স অফিসার: শূন্যপদ ৩টি। সিএ অথবা ফিন্যান্সের ২ বছরের এমবিএ অথবা সিএস/ আইসিডব্লিউএ ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স৩৫ বছরের মধ্যে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।

পারচেজ অফিসার: শূন্যপদ ২টি। ২ বছরের এমবিএ অথবা মেটেরিয়াল ম্যানেজমেন্টের পিজি ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে www.cdac.in ওয়েবসাইটের মাধ্যমে ৯ মে-র মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমানপত্র স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CORP/GR.A/02/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment