ITI LimitedCentral Government Government Jobs 

৪০ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোল্ডারকে নিচ্ছে আইটিআই লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শাখার ৪০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে নিচ্ছে আইটিআই লিমিটেড। এটি ভারত সরকারের একটি উদ্যোগ। নিয়োগ হবে ৫ বছরের চুক্তিতে, উত্তরপ্রদেশের রায়বেরিলিতে। পরে সংস্থার প্রয়োজন এবং প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে পদটি স্থায়ী হতে পরে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারবেন।

মেকানিক্যালে শূন্য পদ ২৯টি, ইলেকট্রিক্যালে ৭টি এবং ইলেকট্রনিক্সে ৪টি।

অন্তত ৬০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে হাই স্কুল বা সমতুল পাশ প্রার্থীরা সঙ্গে রেগুলারে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স -এর যে কোনও একটির ৩ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মীরা ৫ এবং ওবিসি (এনএলসি)-রা ৩ বছর বয়সের ছাড় পাবেন। ক্যাটেগরি-ই মাইনে ৪,২৪০ – ৬,৯৯৫ টাকা। সঙ্গে ভাতা। শুরুতে সব মিলিয়ে প্রায় ১৯,০২৯ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রথমে ডিপ্লোমার নম্বরের ভিত্তিতে দরখাস্ত বাছাই এবং বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে। শূন্যপদের ১৫ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে। প্রার্থীদের সুস্বাস্থের অধিকারী হতে হবে।

কোনও দরখাস্তের ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে http://www.itiltd.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ মে তারিখের মধ্যে। অনলাইন দরখাস্তের (নিজের সই করা) হার্ড কপি ও অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি-সহ রেজিস্টার্ড পোস্ট/ স্পীড পোস্টে পাঠাতে হবে। CM —HR & Legal, Recruitment Cell, ITI Limited, sultanpur road, Raebareli, Uttar Pradesh- 229010 ঠিকানায় পৌঁছনো চাই ২১ মে, বিকেল ৫টার মধ্যে। বিজ্ঞপ্তি নং ITI/RB/HR/RECTT/DIP.ER/06. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment