Najal VaccineMiscellaneous Trending News 

করোনা নাশে ভারত বায়োটেকের ‘নেজাল’ ভ্যাকসিন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পোলিও-র মতো ৪ ফোটা দিলেই করোনার নাশ হবে, এমনই আশা দিচ্ছে ভারত বায়োটেকের ‘নেজাল’ ভ্যাকসিন। উল্লেখ করা যায়, করোনা মহামারীতে দেশ আজ সংকটের মুখোমুখি। করোনায় মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সূত্রের খবর, ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। অন্যদিকে অক্সিজেনের ব্যাপক অভাব তৈরী হয়েছে দেশব্যাপী। এই অবস্থায় নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারত বায়োটেক।

  এ বিষয়ে ভারত বায়োটেক সূত্রে জানা গিয়েছে, ইনজেকশনের মাধ্যমে যে করোনা টিকা দেওয়া হচ্ছে, তা ফুসফুসের নীচের অংশকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। ফুসফুসের ওপরের অংশ বা নাককে রক্ষা করতে পারে না। ফলে ভ্যাকসিন নেওয়ার পরেও যে কেউই সংক্রামিত হতে পারে। সেক্ষেত্রে তাঁদের জ্বর থাকতে পারে ২-৩ দিন। কিন্তু তাঁকে হাসপাতালে যাওয়া থেকে রক্ষা করতে পারে। এমনকি মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিতে পারে। 
এ বিষয়ে আরও জানানো হয়েছে, নেজাল ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া হলে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ সংক্রমণটি রুখে দেওয়া সম্ভব হবে। একইসঙ্গে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করাও সম্ভব হবে। এরফলে একধাক্কায় সংক্রমণের হার অনেকটাই কমে যাবে। ভারত বায়োটেকের পক্ষ থেকে আরও জানা যায়, এই ভ্যাকসিন পোলিও-র মতো মাত্র ৪ ড্রপেই কাজ হবে। দু-ফোটা করে নাকের দুটি গহ্বরে দিতে হবে। দ্বিতীয় প্রজন্মের টিকা হিসেবে এই নেজাল ভ্যাকসিন নিয়ে সন্তোষপ্রকাশ করেছে 'হু'। এক্ষেত্রে বলা হয়েছে, এই নেজাল ভ্যাকসিন করোনা ভাইরাসকে ব্লক করে দিতে সক্ষম হচ্ছে। ড্রাগ কন্ট্রোলের থেকে অনুমতি পেলেই এটিই হবে বিশ্বের প্রথম নেজাল টিকা এমনটাই জানানো হয়েছে।

Related posts

Leave a Comment