halkhata and bengalMiscellaneous Trending News 

কাল ১ বৈশাখ ১৪২৮-বাংলা নববর্ষে পুজোর মাহেন্দ্রযোগ জেনে নিন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ। গণেশ সিদ্ধিদাতা এবং লক্ষ্মীদেবী ধনের দেবী হিসাবে পূজিতা হয়ে আসছেন ৷ এক্ষেত্রে দেবী লক্ষ্মীকে গণেশের সঙ্গে পূজো করা হয়ে থাকে। উল্লেখ করা যায়,গুপ্তযুগের জ্যোর্তিবিদ বরাহমিহির তাঁর ‘বৃহৎ সংহিতায়’ জানিয়েছেন, ২৪০ অব্দে বা ৩১৯ খ্রীঃ চৈত্র সংক্রান্তি বা ১লা বৈশাখ প্রথম চন্দ্রগুপ্ত তাঁর অভিষেকের দিন গুপ্তাব্দের সূচনা করেছিলেন। ১লা বৈশাখ বাংলায় হালখাতার শুভ সূচনা দিবস।

বাঙালীরা মেতে থাকেন পূজা অর্চনায়। শাস্ত্র মতে বলা হয়ে থাকে,সমস্ত দেব-দেবীর পূজোর মধ্যে গণেশের পূজো সর্বাগ্রে করতে হয়। কারণ তিনিই সিদ্ধিদাতা। নতুন বছরে লক্ষ্মীদেবী ধনের দেবী রূপে পূজিত হয়ে থাকেন ৷ এই কারণে দেবী লক্ষ্মীকে গণেশের সঙ্গে পূজো করা হয়ে থাকে । এবার নতুন বছরে পুজোর নির্ঘন্ট ও সময় সূচি দেখে নেওয়া যাক ৷ বাংলা তারিখ হল – ১ বৈশাখ ১৪২৮। বৃহস্পতিবার পড়েছে। ইংরাজি তারিখ হল- ১৫ এপ্রিল ২০২১। পুজোর মাহেন্দ্রযোগ হল- সকাল ৭টা ০১মিনিটের এর মধ্যে । আবার বেলা ১০টা ২২ থেকে ১২টা ৫২ পর্যন্ত রয়েছে পুজোর সময় । অভিজিৎ মুহূর্ত হল -১১টা ১২মিনিট থেকে ১২টা পর্যন্ত।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment