আয়করদাতাদের রিটার্ন জমা সহজ করার ব্যবস্থা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর, আয়করদাতাদের রিটার্ন জমা সহজ করার জন্য অফলাইন ইউটিলিটি ব্যবস্থা আনছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, এতে নেট ছাড়াই রিটার্ন ফর্মে লেখা ও তথ্য সংশোধন করা যাবে। এ বিষয়ে বলা হয়েছে, আয়কর বিভাগের সাইট থেকে আগেই ভর্তি করা আইটিআর-১ (সহজ) ও আইটিআর-৪ (সুগম) ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর সেগুলি নতুন ব্যবস্থায় (ইউটিলিটি) এনে, তথ্য পাল্টাতে বা নতুন তথ্য ভরতে হবে। এক্ষেত্রে আরও বলা হয়, রিটার্ন জমার সময় সেই তথ্য সম্বলিত ফর্ম আয়কর দফতরের সাইটে আপলোড করা যাবে।

