মোদির ঢাকা সফর ঘিরে চর্চা

Jessoreswari temple

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর দুই বাংলার ঘরোয়া রাজনীতিতে বিশেষ মাত্রা পেতে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের অনুষ্ঠান হবে। উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে সামিল হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতিমধ্যে এ বিষয় নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মহলে জল্পনা।


অন্যদিকে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজনীতির মহলে পারদ অব্যাহত। ইতিমধ্যেই ভার্চুয়াল মাধ্যমে এমনই একটি আলোচনার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। এই আলোচনায় ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন তাতে সামিল ছিলেন। করোনা কালে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী দেশের বাইরে পা রাখতে চলেছেন। বাংলাদেশের প্রতি ভারতের ইতিবাচক সম্পর্কের বার্তা দেওয়ার জন্যই এই প্রয়াস বলেও জানা গিয়েছে। পাশাপাশি অনেক দেশের মতো বাংলাদেশও ভারতের কাছ থেকে করোনা টিকা পেয়েছে।
উল্লেখ করা যায়, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিস্থলেও যাবেন। আবার ২৭ মার্চ ওড়াকান্দিতে প্রাচীন মতুয়া মন্দির দর্শন করার কথাও রয়েছে। একই দিনে তাঁর যাওয়ার কথা রয়েছে সাতক্ষীরার ঈশ্বরীপুরের শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে। প্রসঙ্গত, একান্ন পীঠের একটি পীঠ মানা হয় এই মন্দিরকে। প্রতি বছর এখানে দেশ-বিদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই মন্দিরে আসেন।


অন্যদিকে যশোরেশ্বরী মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতাপাদিত্য। জানা যায়,১৮৫৭ সালে প্রতাপাদিত্য ঈশ্বরীপুরের কাছে তাঁর নতুন রাজধানী প্রতিষ্ঠাও করেন। যশোরেশ্বরী দেবীর মন্দির পুনঃপ্রতিষ্ঠাও করেন। বাংলায় ভোটের পূর্বে মোদীর বাংলাদেশ সফর ঘিরে জোর চর্চা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *