পথশিশুদের হাসি ফোটাতে অভাবী সিন্ধুতাই
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভিক্ষাবৃত্তি করেও পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন সিন্ধুতাই সপকল। রাস্তায় ভিক্ষে করা টাকা থেকেই পথশিশুদের খাবারের বন্দোবস্ত করেন। বহু অনাথ শিশু তাঁরই আশ্রয়ে বড় হয়েছে। আশ্চর্য হলেও সত্যি- তিনি নিজেও দারিদ্র্য সীমার নীচে বসবাস করেন। সূত্রের খবর, মহারাষ্ট্রের ওয়ার্ধা অঞ্চলে থাকতেন সিন্ধুতাই। অভাবি পথশিশুরা আদর করে তাঁকে ডাকত ‘চিন্ডি’ বলে। উল্লেখ করা যায়, মারাঠি ভাষায় চিন্ডি নামের অর্থ ‘ছেঁড়া কাপড়ের টুকরো’। সিন্ধুতাইয়ের এমন অবস্থা দেখে পথশিশুরাই তাঁর এমন নাম দিয়েছিল। নিজের অন্ন সংস্থান না হলেও, পরের জন্য ভাবতেন তিনি। অন্যের খাবার জোগাড়ের চেষ্টা করতেন সদাই। প্রয়োজনে অন্যকে সাহায্য করার মনোভাব বিয়ের পর থেকেই ছিল। পড়াশোনায় এগয়নি বেশিদূর। ক্লাস ফোর পাশ করার পর মাত্র দশ বছরে তাঁর বিয়ে হয় একটি ৩০ বছর বয়সী ব্যক্তির সঙ্গে। এরপর নিগ্রহ শুরু হয় সাংসারিক জীবনে। এরপরই শুরু তাঁর ভিন্ন জীবন। প্রায় ১২০০ জন বাচ্চার পালক মা এখন তিনি।

