Bird-2Miscellaneous 

পাখি রক্ষায় আদালতের হস্তক্ষেপ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পাখি বাঁচাতে পদক্ষেপ। সূত্রের খবর, বিলুপ্তপ্রায় ‘গ্রেটার ইন্ডিয়ান বাস্টার্ড’ প্রজাতির পাখি বাঁচানোর জন্য হস্তক্ষেপ করতে রাজি হয়েছে সুপ্রিমকোর্ট। উল্লেখ করা যায়, গুজরাত ও রাজস্থানে পাখির বাসস্থানে বিদ্যুতের ‘ওভারহেড’ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বহু পাখির মৃত্যু হচ্ছে, এমনই অভিযোগ। এই পাখি মৃত্যুর খবরে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে পক্ষীপ্রেমিরা। এই বিষয় নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছেন স্থানীয় এক আবেদনকারী। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সূত্রে জানানো হয়েছে, ওই এলাকায় ‘আন্ডারগ্রাউন্ড কেবল’ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখবে আদালত।

Related posts

Leave a Comment