স্পোর্টস অথরিটিতে ৫৪ ইয়ং প্রফেশনাল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইয়ং প্রফেশনাল পদে ৫৪ জনকে নিচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে প্রোজেক্ট অ্যান্ড অ্যাডমিন, অ্যাথলেট রিলেশন ম্যানেজার ও লিগ্যাল পদে।
প্রোজেক্ট অ্যান্ড অ্যাডমিন: শূন্যপদ ২৮টি। অ্যাথলিট রিলেশন ম্যানেজার: শূন্যপদ ২১টি। উভয় পদের ক্ষেত্রে বি টেক/ এমবিএ/ ম্যানেজমেন্টের ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা। স্পোর্টস ম্যানেজমেন্টের এমবিএ/ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা অলিম্পিক ইভেন্টে অংশগ্রহণ করে থাকলে ভাল।
লিগ্যাল: শূন্যপদ ৫টি। আইনের ব্যাচেলর ডিগ্রিধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। আইনের মাস্টার ডিগ্রি বা স্পোর্টস আইনের স্পেশ্যালাইজেশন করে থাকলে এবং অভিজ্ঞতা থাকলে ভাল।
বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ৬০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন অনলাইনে http://sportsauthorityofindia.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে ২০ মার্চের মধ্যে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

