feni river and modi-hasinaMiscellaneous Trending News 

মৈত্রী সেতুর উদ্বোধন-বাড়বে বাণিজ্যিক আদান-প্রদান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নয়া ট্রেড করিডোর। ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর। ভারত-বাংলাদেশ মৈত্রীর বাইরেও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে এই সেতুর। বিশেষ পদক্ষেপ এই সেতুর উদ্বোধন। ভারত-বাংলাদেশ মৈত্রী সহ বাণিজ্যিক গুরুত্ব রয়েছে এই সেতুর।
দু-দেশের মধ্যে বন্ধুত্বের নয়া প্রয়াস। গতকাল ফেনী নদীর উপর মৈত্রী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১.৯ কিলোমিটার দৈর্ঘযুক্ত ব্রিজটি ভারতের ত্রিপুরার সাব্রুম এবং ওপার বাংলার রামগড়ের মধ্যে যোগসূত্র রক্ষা করবে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই সেতু চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদান ও পরিবহনের সুযোগ- সুবিধা অনেক বেড়ে যাবে।

উল্লেখ করা যায়,মৈত্রী সেতুর উদ্বোধনের ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৈত্রী সেতু উদ্বোধন ছাড়াও সাব্রুমে নতুন চেকপোস্টের শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী। এই সেতুর মাধ্যমে আগামীদিনে বাণিজ্যিক এবং রাজনৈতিক স্তরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করবে ভারত,এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশ এ ব্যাপারে ভারতের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে। উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের ক্ষেত্রে এই মৈত্রী সেতু বড় ভূমিকা পালন করবে বলেও
জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়,এই সেতু চালু হওয়ায় ত্রিপুরা হয়ে দাঁড়াবে ‘গেটওয়ে অফ নর্থ ইস্ট’। ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন ও অন্যান্য পরিষেবার আদান-প্রদান বাড়বে। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পাবে ভারত। দক্ষিণ পূর্ব এশিয়ায় চিনের প্রভাব রুখতে যা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment