ফুড কর্পোরেশনে ৮৯ ম্যানেজার, ডাক্তার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও মেডিক্যাল অফিসার পদে ৮৯ জনকে নিচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায়। ম্যানেজার নিয়োগ হবে অ্যাডমিনিস্ট্রেশন, টেকনিক্যাল, অ্যাকাউন্টস এবং ল বিভাগে।
(পোস্ট কোড-A) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন): মোট শূন্যপদ ৩০টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা এ সি এ/ এ আই সি ডব্লু এ/ এ সি এস ডিগ্রিধারীরা অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ আইনের ব্যাচেলর বা ৫ বছরের ইন্টিগ্রেটেড ল ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-B) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল): মোট শূন্যপদ ২৭টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে অ্যাগ্রিকালচারের বিএসসি অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফুড সায়েন্সের বি ই/ বি টেক ডিগ্রিধারী অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজি/ ফুড টেকনোলজি/ ফুড প্রসেসিং টেকনোলজি/ ফুড প্রসেসিং/ ফুড প্রিভেনশন টেকনোলজির বি ই বা বি টেক ডিগ্রিধারীরা অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী অথবা বায়ো-টেকনোলজি/ ইন্ডাস্ট্রিয়াল বায়ো-টেকনোলজি/ বায়ো-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অ্যাগ্রিকালচারাল বায়ো-টেকনোলজির বি ই বা বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে।
(পোস্ট কোড-C) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস): মোট শূন্যপদ ২২টি। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট একাউন্ট অফ ইন্ডিয়া/ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট মেম্বারশিপধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে।
(পোস্ট কোড-D) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ল): মোট শূন্যপদ ৮টি। আইনের ব্যাচেলর ডিগ্রিধারীরা সঙ্গে উকিল হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ৩৩ বছরের মধ্যে।
(পোস্ট কোড-E) মেডিক্যাল অফিসার: মোট শূন্যপদ ২টি। এমবিবিএস ডিগ্রিধারীরা আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে এবং কোনও স্বীকৃত মেডিক্যাল প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। মূল মাইনে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদের ক্ষেত্রে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা এবং মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা। বয়সের ক্ষেত্রে তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে এজিএম (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) পদের ক্ষেত্রে রিজনিং, ডেটা অ্যানালিসিসি, নিউমেরিক্যাল এবিলিটি বিষয়ের ৪৫টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ার্নেস, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের ৪৫টি প্রশ্ন, ম্যানেজমেন্ট অ্যান্ড এথিক্স বিষয়ের ৪৫টি প্রশ্ন, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচার ইকোনমি বিষয়ের ৪৫টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন আড়াই ঘন্টা।
বাকি সব পদের ক্ষেত্রে থাকবে রিজনিং, ডেটা অ্যানালিসিসি, নিউমেরিক্যাল এবিলিটি বিষয়ের ৩০টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ার্নেস, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের ৩০টি প্রশ্ন, ম্যানেজমেন্ট অ্যান্ড এথিক্স বিষয়ের ৩০টি প্রশ্ন, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচার ইকোনমি, কম্পিউটার অ্যাওয়ার্নেস বিষয়ের ৩০টি প্রশ্ন এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ৬০টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন আড়াই ঘন্টা। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। এতে সফলদের হবে ইন্টারভিউ ও নথিপত্র যাচাই। তখন যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন। পরীক্ষার কললেটার নিচে বলা ওয়েবসাইট থেকে পরীক্ষার দিন ঘোষণার ১০ দিন পর ডাউনলোড করে নিতে হবে।
আবেদন করবেন অনলাইনে www.fci.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ৩১ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং ইংরিজিতে নিজের হাতে লেখা ঘোষণাপত্র (৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন।
আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ম্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে। অনলাইনে ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/2021-FCI Category-I. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

