nasa and perseverance roverMiscellaneous Trending News 

পৃথিবীতে বসেই দেখা যাচ্ছে মঙ্গলগ্রহ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লাল গ্রহে বাতাসের শব্দ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এই নিয়ে ২০টি মঙ্গল অভিযান করেছে। পারসিভিয়ারেন্স সবচেয়ে ফলপ্রসূ হতে চলেছে বলে মনে করা হচ্ছে ।পৃথিবীতে বসেই দেখা সম্ভব হচ্ছে মঙ্গল গ্রহ। চোখের সামনে দৃশ্যমান সেই ভিডিও ৷ সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহে বাতাসের শব্দ ভেসে আসছে। গবেষণায় প্রযুক্তিকে আজ এমন জায়গায় নিয়ে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৷

উল্লেখ করা যায়,লালগ্রহে পারসিভিয়ারেন্স রোভারের অবতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাসা ৷ মহাজাগতিক এই দৃশ্য মোহিত করেছে সমগ্র দুনিয়াকে। ৭ মাস পূর্বে নাসার গ্রহ পৃষ্ঠ অভিযানের ডিভাইসটি পৃথিবী ছেড়ে মঙ্গলে পাড়ি দেয় ৷ অন্যদিকে গত ১৮ ফেব্রুয়ারি লাল-সাদা প্যারাশুটের মাধ্যমে রোভার মঙ্গলের মাটি স্পর্শ করেছে। রোভারের মধ্যের অত্যাধুনিক হাই ডেফিনিশন ক্যামেরা মঙ্গলের জেজেরো গহ্বরে নামার ছবি তুলতে সক্ষম হয়েছে ৷

পারসিভিয়ারেন্স রোভারের ক্যামেরা ও মাইক্রোফোন সিস্টেমের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল এ বিষয়ে জানিয়েছেন, আপনারা যে ১০ সেকেন্ডের আওয়াজটা শুনতে পারছেন, সেটাই মঙ্গলের প্রকৃত বাতাসের শব্দ ৷ যেটা মাইক্রোফোন রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়েছে৷ পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে অবতরণের পর নাসার বিজ্ঞানীরা আনন্দে মেতে ওঠেন। আগামী ২ বছর মঙ্গলে কাটাবে পারসিভিয়ারেন্স রোভার ৷ মাটি খুঁড়ে এবং মাটির ওপর থেকে নুড়ি পাথর সংগ্রহ করবে ৷ সেই ছবি আমরা দেখবো। প্রাণের সন্ধান মিলতেও পারে।

খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment