ডাক্তারি প্রবেশিকায় আবশ্যিক এবার জীববিজ্ঞান

Medical Course

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার ডাক্তারির প্রবেশিকায় জীবনবিজ্ঞান বাধ্যতামূলক করা হচ্ছে। উচ্চমাধ্যমিক স্তরে জীববিজ্ঞান ও ইংরেজির পাঠ বিশেষভাবে জরুরি। এক্ষেত্রে এ দেশে ডাক্তারি অভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মেধাতালিকায় নাম থাকলেও এমবিবিএস পড়ার সুযোগ পাওয়া যাবে না। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ ঘিরে স্বস্তির পরিবেশ স্বাস্থ্য মহলেও। উল্লেখ করা যায়, পশ্চিমবঙ্গ সহ দেশে বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ক্রমশ বাড়ছে। কলেজগুলিতে ১০ থেকে ২৫ শতাংশ পড়ুয়া অনাবাসী কোটায় ভর্তি হয়ে থাকে। এ বিষয়ে আরও জানা যায়, আমেরিকার এক অনাবাসী ভারতীয় ছাত্রীর সঙ্গে তেলেঙ্গানার একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের মামলায় জীবজীবন ও ইংরেজির পাঠ বাধ্যতামূলক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, আমেরিকার এক পুড়ুয়া অনাবাসী ভারতীয় হিসেবে নিট পরীক্ষা দিয়েছিলেন গত বছর। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে নিটের মেধাতালিকায় নামও ওঠে। এক্ষেত্রে ভর্তি নিতে অস্বীকার করে তেলেঙ্গানার কালোজি রাও স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ওই প্রাথী দশম শ্রেণী পর্যন্ত জীববিজ্ঞান পড়লেও উচ্চমাধ্যমিক স্তরে তাঁর পাঠ্যক্রমে জীববিজ্ঞান ছিল না। এরপর তেলেঙ্গানা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন ওই পড়ুয়া। সেখানে সে জিতেও যান। পরবর্তীতে ওই রায়কে চ্যালেঞ্জ করে হওয়া মামলাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন, এমবিবিএস পড়তে আসার ক্ষেত্রে উচ্চমাধ্যমিক স্তরের জীববিজ্ঞান ও ইংরেজি জানা জরুরি। জীববিজ্ঞানের থিওরি ও প্র্যাকটিক্যাল দু’ক্ষেত্রেই স্বচ্ছ জ্ঞান থাকা এমবিবিএস পড়ার ক্ষেত্রে বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *