আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-বাঙালির বিজয় দিবস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। “অমর একুশে”-র শ্রদ্ধা। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা বা দেশভাগ। ১৯৭১সালে বাংলাদেশের জন্ম। দেশ ভাগের পর আর একটা দেশভাগ। পৃথিবীর মানচিত্রে আরও একটি নতুন দেশের জন্ম। ভাষা আন্দোলনই বাঙালির বিজয় দিবস। ২১ফেব্রুয়ারি,১৯৫২ সাল একটি ঐতিহাসিক দিন। শতকরা ৬২জনের ভাষাকে উপেক্ষা করা শুরু হল।
অন্যদিকে শতকরা ৭ জনের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রচেষ্টা শুরু হয়। বাঙালিদের ক্ষোভ বাড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ধর্মঘট পালিত হল। সেই ভাষা আন্দোলনই স্বাধীনতা আন্দোলন হয়ে দাঁড়ায়। অন্যদিকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর শিক্ষা -সংস্কৃতি বিষয়ক সংস্থা ২১ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। তাও বাঙালির এক বিজয় দিবস।

