আইপিএল-২০২১ নিলাম একনজরে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতায় শাকিব ও দিল্লিতে উমেশ ৷ আইপিএল-২০২১ নিলামে চমক । ৫.২৫ কোটি টাকায় ভারতীয় ব্যাটসম্যান শাহরুখ খানকে কিনল পঞ্জাব কিংস ৷ বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা ৷ ভারতীয় লেগ স্পিনার পীযূষ চাওলাকে ২.৪০ কোটি টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স ৷ আবার পেসার অ্যাডাম মিলনেকে ৩.২০ কোটি টাকায় কিনল মুম্বাই ইন্ডিয়ান্স ৷ দল পেলেন না হরভজন সিং ৷ ২ কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর ৷ ১ কোটি টাকায় উমেশ যাদবকে কিনে বোলিং বিভাগ শক্তিশালী করল দিল্লি ক্যাপিটালস ৷
অন্যদিকে ১ কোটি টাকায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছে রাজস্থান রয়্যালস ৷ ৫ কোটি টাকায় পেসার নাথান কুল্টার-নিলকে কিনল মুম্বাই ইন্ডিয়ান্স ৷ ১৪ কোটি টাকায় ডান হাতি পেসার জাই রিচার্ডসনকে কিনল পঞ্জাব কিংস ৷ অবিক্রিত থেকে গেলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। প্রথম রাউন্ডের নিলামের শেষে বেশি চর্চা চলছে গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্রিস মরিসকে নিয়ে ৷ তাঁরা পুরনো দল ছেড়ে দিয়েছিল। গত বছরের থেকেও অনেক বেশি দামে বিক্রি হলেন ম্যাক্সওয়েল-মরিস ৷ ইংল্যান্ডের ডেভিড মালানকে কিনে নিল পঞ্জাব কিংস ৷
কলকাতা নাইট রাইডার্স নিলামে শাকিব আল হাসান ছাড়া আর কোনও ক্রিকেটারকে কেনেনি ৷ নিলামে মূল আকর্ষণ তিন বিদেশি ৷ গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিসের পর ১৪ কোটি টাকা দর উঠল অস্ট্রেলিয়ার পেসার জাই রিচার্ডসনের ৷ তাঁকে দলে নিয়েছে পঞ্জাব কিংস ৷ আইপিএল ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ৷ ১৬.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছে রাজস্থান রয়্যালস ৷ আইপিএল ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং৷ তাঁর দর উঠেছিল ১৬ কোটি টাকা ৷ সেই রেকর্ড ভাঙলেন মরিস ৷ দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের বেস প্রাইস ছিল মাত্র ৭৫ লক্ষ টাকা ৷ গত বছর আরসিবি-তে থাকলেও এবার মরিসকে ছেড়ে দিয়েছে বিরাট কোহলির দল ৷
গত আইপিএলে ব্যর্থ হলেও অস্ট্রেলিয় তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে তীব্র লড়াই হল আইপিএল নিলামে ৷ শেষ পর্যন্ত ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে কেনে আরসিবি ৷ বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে কিনে নিলামে চমক দিল কলকাতা নাইট রাইডার্স ৷ পুরনো দলেই ফিরলেন এই বাংলাদেশি ক্রিক্রেটার ৷ ৩.২০ কোটি টাকায় শাকিবকে কিনল কেকেআর ৷ তরুণ ভারতীয় অলরাউন্ডার শিবম দুবেকে ৪.৪০ কোটি টাকায় তাঁকে কিনেছে রাজস্থান রয়্যালস ৷

