skin care and faceMiscellaneous Trending News 

মানসিক চাপ বাড়লে ত্বকে প্রভাব পড়ে- মুক্তির উপায় জানুন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে বেড়ে চলেছে মানসিক চাপ। এর জেরে প্রভাব পড়ছে ত্বকে। এর থেকে কীভাবে মুক্তি পাবেন, তা জানিয়েছেন বিশেষজ্ঞ-চিকিৎসকরা। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ত্বকের যত্ন নেবেন তা জানানো হয়েছে। উল্লেখ করা যায়, গত বছর মার্চের শুরু থেকে গৃহবন্দী হতে হয় মানুষজনকে। প্রায় এক বছর হওয়ার পর এখনও প্রভাব কাটেনি। অন্যদিকে বাড়িতে চার দেওয়ালের মধ্যে একঘেয়েমি বেড়েছে। এই আবহে বেড়েছে মানসিক চাপও। যার প্রভাব পড়ছে আমাদের শরীরেও। ত্বক ও চুলের ক্ষেত্রে বিরাট প্রভাব পড়ছে।

এক্ষেত্রে বিশেষজ্ঞ- চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক চাপ বা স্ট্রেসের ফলে হরমোনে পরিবর্তন হতে পারে। এর জেরে বিরাট প্রভাব পড়ে শরীরের ত্বকে। মানসিক চাপ বাড়লে ব্রণ, ব়্যাশ, চুল পড়া বা চুল নষ্ট হতে পারে। বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়া হলেও মানসিক চাপের জন্য বড় ক্ষতি হতে পারে। ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিংয়ের নিয়ম রোজ মেনে চলা উচিৎ।
চর্মরোগ বিশেষজ্ঞদের আরও বক্তব্য, ত্বক ভালো রাখতে সব চেয়ে প্রথমে দরকার জল বেশি করে খাওয়া। মানসিক চাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে ত্বকে। এর ফলে ত্বক তেলতেলে হয়ে যেতে পারে। ব্রণও হতে পারে।

এছাড়া ত্বকের রোগপ্রতিরোধ ক্ষমতা কমায়। বলিরেখা পড়তে পারে। এর জন্য একজিমা, রোসাসিয়া ও সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা বাড়ে। মুক্তি পাওয়ার জন্য উপায় – যদি ব্রণর পরিমাণ বেশি দেখা যায় বা জ্বালাভাব শুরু হয়,তা হলে দিনে প্রায় ৩ বার করে মুখ পরিষ্কার করতে হবে। আবার যাঁদের ত্বক রুক্ষ হয়ে যায় তাঁদের ফোমিং ক্লিন্সার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে ।

আবার মানসিক চাপ অতিরিক্ত বাড়লে অবশ্যই কাজে সাময়িক ব্রেক নিতে হবে। কোথাও ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে আপনার ত্বক ভালো হয়ে যাবে। বিশেষজ্ঞ- চিকিৎসকরা বলছেন, ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে। ত্বকের যত্ন নিতে হবে প্রতিদিন। ভিটামিন ই ও সি যুক্ত খাবার খেতে হবে। আমন্ডস, কড লিভার অয়েল, চিংড়ি মাছ, পিনাট বাটার, স্যামন মাছ, প্রভৃতি খাবার খেলে ভালো। তবে জলের প্রয়োজন সবচেয়ে বেশি।

Related posts

Leave a Comment