ন্যালকোয় ৩২ মেট, ফোরম্যান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাইনিং মেট, ফোরম্যান মাইনিং, হেভি আর্থ মুভিং মেশিন অপারেটর পদে ৩২ জনকে নিচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে ওড়িশার বিভিন্ন কর্পোরেট অফিসে।
মাইনিং মেট: মোট শূন্যপদ ১৮টি (অসং ১০, তঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। হেভি আর্থ মুভিং মেশিন অপারেটর: মোট শূন্যপদ ৬টি (অসং ৫, ওবিসি ১)। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। মাইনিং মেট পদের ক্ষেত্রে– সঙ্গে বৈধ মাইনিং মেট কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হতে হবে এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেটধারীরা অতিরিক্ত সুবিধা পাবেন। হেভি আর্থ মুভিং মেশিন অপারেটর পদের ক্ষেত্রে– সঙ্গে যে কোনও শাখার আইটিআই সার্টিফিকেট ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকলে ভাল। তবে না থাকলে ট্রেনিং চলাকালীন তা অর্জন করে নিতে হবে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
শুরুতে স্কিল আপগ্রেডেশন প্রাক্টিক্যাল ট্রেনিং হিসেবে ১২ মাসের অন-জব ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড মাসে ১২,০০০ টাকা। ১ বছরের ট্রেনিং শেষে জুনিয়র অপারেটিভ ট্রেনি (জেওটি) হিসেবে ১৮ মাসের ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড প্রথম ১২ মাসের প্রতি মাসে ১৫,০০০ টাকা এবং বাকি মাসে ১৫,৫০০ টাকা।
সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে মাইনিং মেট গ্রেড-১, মাইনিং মেট গ্রেড-২ এবং মাইনিং মেট গ্রেড-৩ পদে। গ্রেড-৩ (T0) পদের মূল মাইনে ২৯,৫০০ – ৭০,০০০ টাকা এবং বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। গ্রেড-২ (T1) পদের ক্ষেত্রে মূল মাইনে ৩১,৫০০ – ৮০,০০০ টাকা এবং বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে ও গ্রেড-১ (T2) পদের ক্ষেত্রে মূল মাইনে ৩৪,০০০ – ৯০,০০০ টাকা এবং বয়স হতে হবে ৪১ বছরের মধ্যে।
ফোরম্যান মাইনিং: মোট শূন্যপদ ৮টি (অসং ৫, তঃজাঃ ১, ওবিসি ২)। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা বৈধ মাইনিং ফোরম্যান কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
শুরুতে স্কিল আপগ্রেডেশন প্রাক্টিক্যাল ট্রেনিং হিসেবে ১২ মাসের অন-জব ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড মাসে ১২,০০০ টাকা। ১ বছরের ট্রেনিং শেষে সিনিয়র অপারেটিভ ট্রেনি (এসওটি) হিসেবে ১৮ মাসের ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড প্রথম ১২ মাসের প্রতি মাসে ১৬,০০০ টাকা এবং বাকি মাসে ১৬,৫০০ টাকা।
সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে জুনিয়র ফোরম্যান (মাইনিং), অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনিং) এবং ফোরম্যান (মাইনিং) পদে। জুনিয়র ফোরম্যান (মাইনিং) (S0) পদের মূল মাইনে ৩৬,৫০০ – ১,১৫,০০০ টাকা এবং বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনিং) (S1) পদের ক্ষেত্রে মূল মাইনে ৩৭,২০০ – ১,২০,০০০ টাকা এবং বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে ও ফোরম্যান (মাইনিং) (S2) পদের ক্ষেত্রে মূল মাইনে ৩৭,৯০০ – ১,২৫,০০০ টাকা এবং বয়স হতে হবে ৪৬ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট (হেভি আর্থ মুভিং মেশিন অপারেটর পদের ক্ষেত্রে), নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন অনলাইনে www.nalcoindia.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইনে ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রে স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি একটি খামের মধ্যে ভরে দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৮ মার্চের মধ্যে। এই ঠিকানায়: Recruitment Cell, Mines & Refinery Complex, National Aluminium Company Limited, DAMANJODI, Koraput- 763008, Odisha. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। মাইনিং মেট, ফোরম্যান মাইনিং ।। হেভি আর্থ মুভিং মেশিন অপারেটর ।।

