এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজনৈতিক ছবিতে আবারও কঙ্গনা রানাউত। সূত্রের খবর, থালাইভিতে জয়ললিতার পর এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে তাঁকে দেখা যাবে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, নতুন ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। পরিচালনার দায়িত্বে রয়েছেন সাই কবীর। উল্লেখ করা যায়, এর আগে রিভলভার রানি ছবির চিত্রনাট্য নির্মাণ ও পরিচালনা করেছেন কবীর। এ বিষয়ে কঙ্গনার বক্তব্য, ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এটি। ভারতের সামগ্রিক রাজনৈতিক চিত্রই ফুটে উঠবে। মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধীর মতো ভারতীয় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ চরিত্রই দেখানো হবে এই ছবিতে।

