Krisan TrainMiscellaneous 

বাংলার আনাজ পৌঁছতে ‘কৃষাণ ট্রেন’

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কৃষাণ ট্রেন। সূত্রের খবর, দিল্লিতে কৃষক আন্দোলনের আবহ। অন্যদিকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কৃষকদের কথা ভেবে চালু হয়েছে কৃষাণ ট্রেন। এ বিষয়ে আরও জানা গিয়েছে, আনাজ ভর্তি করে ওই ট্রেন যাবে পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর। রেল সূত্রের খবর, ২০ বগির ট্রেন তারকেশ্বর থেকে ডিমাপুর যাবে। সময় লাগবে প্রায় ৩৫ ঘন্টা। উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য ঘুরে এটি পৌঁছবে। রেল সূত্রে আরও খবর, এই উদ্যোগের ফলে বাংলার আনাজ পৌঁছে যাবে দেশের উত্তর-পূর্বে। প্রাথমিকভাবে ৬ মাসের জন্য ওই পরিষেবা চালু করা হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment