প্রতিমা শিল্পীরা সরস্বতী ঠাকুর তৈরি করছেন জোরকদমে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দোরগোড়ায় সরস্বতী পুজো। কুমোরটুলিতে তাই তৎপরতা বেড়েছে। করোনার জেরে দুর্গাপুজো,কালীপুজো সহ বিভিন্ন পুজোয় মন্দা বাজার গিয়েছে। ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। স্বল্প সময়ে তাই জোরকদমে প্রস্তুতি চলেছে। সরস্বতীর কাঠামোর ওপর চলছে খড়-বিচুলি বাঁধার কাজ। কোথাও কোথাও চলেছে মাটি লাগানোর ব্যস্ততা। গত ২-৩ মাস আগে যে পরিস্থিতি ছিল এখন তা নেই ।
কুমোরটুলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিমা শিল্পীরা সরস্বতী ঠাকুর তৈরি করছেন। উল্লেখ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠান,গৃহস্থবাড়ি ও বিভিন্ন পাড়াগুলিতে সরস্বতী ঠাকুরের চাহিদা রয়েছে। ছোট ও মাঝারি সাইজের সরস্বতী প্রতিমার চাহিদা বেশি থাকে। করোনা পরিস্থিতি থেকে খানিকটা স্বস্তি মিলতেই প্রতিমা শিল্পীরা কাজ শুরু করে দিয়েছেন।

