কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্কুলের নতুন বাড়ি। সূত্রের খবর, গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাজ স্কুল ফর বয়েজ-এর চারতলা নতুন ভবনের উদ্বোধন হল। টাকি বয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল ভবনের পাশে নতুন এই চারতলা বাড়িটির দুটি তল তৈরি হয়ে গিয়েছে। বাকি দুটি তল তৈরির কাজ চলছে। এ বিষয়ে আরও জানা যায়, নতুন স্কুল ভবনের একতলায় রয়েছে প্রেক্ষাগৃহ। দোতলায় রয়েছে শ্রেণিকক্ষ। শিক্ষকমহল থেকে জানানো হয়েছে, টাকি বয়েজে পড়ুয়ার চাপ এতই বেশি নতুন এই ভবন খুবই দরকার ছিল।
টাকি বয়েজের নতুন ভবন

