নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালন
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ লেকটাউন শ্রীভূমিতে ভিআইপি রোডের ধারে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করে ১২৫ তম জন্মজয়ন্তী পালন করল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও দমদম লোকসভার সাংসদ সৌগত রায়। এদিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। নেতাজি মূর্তি থেকে রেড রোডের মূর্তি পর্যন্ত যথাযথ সম্মানের সঙ্গে এই দিনটি পালন করার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

