Newpaper IndustryMiscellaneous 

নিউজপ্রিন্টে শুল্ক মুকুব করার আর্জি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সংবাদপত্র শিল্প মহলের কেন্দ্রের কাছে দীর্ঘদিনের দাবি, আসন্ন বাজেটে নিউজপ্রিন্টে ৫ শতাংশ আমদানি শুল্ক তুলে নেওয়া। দেশে উন্নত মানের নিউজপ্রিন্টের অভাব থাকায় বেশিরভাগই আমদানি করতে হয়। তার উপর করোনা অতিমারির ফলে অন্যান্য ক্ষেত্রের মতো আর্থিক সমস্যায়ও দেখা দিয়েছে। এই সব সমস্যা দূরীকরণের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমানোর পাশাপাশি সংবাদপত্র শিল্পের জন্য ত্রাণ ব্যবস্থা চালু করার আর্জি জানিয়েছে ইন্ডিয়ান নিউজ-পেপার সোসাইটি।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত ৩ মাসেই নিউজপ্রিন্টের দাম লাগাম ছাড়া বেড়েছে। এই পরিস্থিতিতে বাজেটে নিউজপ্রিন্টের উপর আমদানি শুল্ক ছাড়ের আর্জি জানিয়ে সীতারামনের কাছে স্মারকলিপি দিয়েছে সংস্থা। এ বিষয়ে আরও জানা গিয়েছে, কোনও কারণে এই মুহূর্তে অসুবিধা হলে অন্তত ডিরেক্টরেট অব অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিজুয়াল পাবলিসিটির (ডিএভিপি) সরকারি বিজ্ঞাপনের মাসুল ৫০ শতাংশ বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে। ভারতে তৈরি নিউজপ্রিন্টের পুরোটাই দেশের সংবাদপত্র শিল্পে ব্যবহৃত হয়। অতএব ঘাটতি পূরণের জন্য আমদানির প্রয়োজন হয়। তাছাড়া ভারতীয় নিউজপ্রিন্ট উৎপাদনকারী সংস্থাগুলি টন প্রতি ৩ হাজার থেকে ৪ হাজার টাকা দাম বাড়িয়েছে। তাদের দাবি, দেশীয় সংবাদপত্র শিল্পের পুরো চাহিদা মেটানোর ক্ষমতা রয়েছে তাদের।

Related posts

Leave a Comment