রালির মাধ্যমে বেশ কিছু সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডিমাপুরে রালির মাধ্যমে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ ভেট পদে ত্রিপুরার সব জেলা থেকে বেশ কিছু অবিবাহিত তরুণকে নিচ্ছে ভারতীয় সেনায়। ডিমাপুর (নাগাল্যান্ড) -এ রালি হবে ১০ থেকে ২০ মার্চ। রালির জন্য অনলাইন রেজিস্ট্রশন করবেন ২২ ফেব্রুয়ারির মধ্যে। রালির অ্যাডমিট কার্ড, রেজিস্টার্ড ই-মেল আইডি-র মাধ্যমে, পাঠানো হবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। অ্যাডমিট কার্ডে উল্লিখিত তারিখ ও সময়ে প্রার্থীদের রালিতে উপস্থিত হতে হবে।
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরিজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি এবং ইংরিজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা মোট অন্তত ৫০ শতাংশ এবং প্রতি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকলে রালিতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে অর্থাৎ জন্ম ১-১০-১৯৯৭ থেকে ১-৪-২০০৩ তারিখের মধ্য হতে হবে। উচ্চতা অন্তত ১৫৭ সেমি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই। বুকের ছাতির মাপ ৭৭ সেমি এবং তা ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। নেপালি বা ভারতীয় গোর্খাদের উচ্চতা অন্তত ১৫৭ সেমি, বুকের ছাতির মাপ ৭৭ সেমি, ওজন অন্তত ৪৮ কেজি হতে হবে। স্বীকৃত ট্রাইবাল এরিয়ার ট্রাইবালদের উচ্চতা অন্তত ১৬৭ সেমি, বুকের ছাতির মাপ ৭৭ সেমি এবং ওজন অন্তত ৪৮ কেজি।
উচ্চতা, ছাতির মাপা এবং ওজনে — সার্ভিসমেন/ এক্স-সার্ভিসমেন/ ওয়ার উইডো/ এক্স সার্ভিসমেন উইডোর ছেলেরা এবং ওয়ার উইডোর (যদি নিজের কোনও ছেলে না থাকে) দত্তক নেওয়া ছেলে/ সন-ইন-ল যথাক্রমে ২ সেমি, ১ সেমি ও ২ কেজি ছাড় পাবেন। এছাড়া মেধাবী খেলোয়াড়রাও উচ্চতা, ছাতির মাপা এবং ওজনে যথাক্রমে ২ সেমি, ৩ সেমি ও ৫ কেজি ছাড় পাবেন।
রালিতে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে১.৬ কিলোমিটার দৌড়। ৫ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে হলে গ্রুপ-ওয়ান এবং ৫ মিনিট ৩১ সেকেন্ড থেকে ৫ মিনিট ৪৫ সেকেন্ডর মধ্য গ্রুপ-টু। আর সর্বাধিক ১০টি বিম (পুল আপ), ৯ ফুট খানা পার হওয়া (কোয়ালিফাই করতে হবে) এবং জিগ-জাগ ব্যালান্স (কোয়ালিফাই করতে হবে)।
পাহাড়ী এলাকায় ১.৬ কিমি দৌড়ের ক্ষেত্রে অতিরিক্ত সময় পাওয়া যাবে, উচ্চতার ভিত্তিতে। সোলজার টেকনিক্যাল এবং সোলজার ক্লার্ক/ স্টোর কীপার টেকনিক্যাল/ ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রার্থীরা কেবল শারীরিক সক্ষমতার পরীক্ষায় কোয়ালিফাই করলেই হবে। রালিতে এরপর শারীরিক মাপজোক এবং তারপর ডাক্তারি পরীক্ষা। ডাক্তারি পরীক্ষায় সফল প্রার্থীদের নির্ধারিত কেন্দ্রে লিখিত পরীক্ষা (কমন এন্ট্রান্স এক্সাম (সিসিই)) হবে। রালি ফিট ক্যান্ডিডেটদের রালির ওখানেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। লিখিত পরীক্ষার ফলাফল পাবেন নীচে বলা ওয়েবসাইটে।
রালিতে সঙ্গে নিয়ে যেতে হবে — (www.joinindianarmy.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা) অ্যাডমিট কার্ড ২০ কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি, শিক্ষাগত ও অন্যান্য প্রমাণপত্রের বৈধ মূলগুলি, জন্ম এবং বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, (২১ বছরের কমবয়সীদের ক্ষেত্রে গত ৬ মাসের মধ্যে নেওয়া) আনম্যারেড সার্টিফিকেট, SOS / SOEX / SOW / SOWW ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রিলেশনশপ সার্টিফিকেট, এনসিসি এনসিসি এ/ বি/ সি সার্টিফিকেট, রিপাবলিক ডে প্যারেড সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, (১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে) প্রত্যয়িত অ্যাফিডেভিট, (বাধ্যতামূলক) সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড এবং আধার কার্ড। এছাড়া যথেষ্ট পরিমাণে খাবার এবং পানীয় জল। কোবিদের জন্য যাবতীয় সাবধানতা অবলম্বন করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

