IPMMiscellaneous 

ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট কোর্স

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। সূত্রের খবর, স্নাতক স্তরে পড়ুয়াদের জন্য এ বছর থেকে ৫ বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট কোর্স চালু করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) বুদ্ধগয়া। এই প্রোগ্রামটির উদ্দেশ্য হল- স্কুল পাশ করে বার হওয়ার পর পড়ুয়াদের উপযোগী করে গড়ে তোলা। যাতে আগামী দিনে বিভিন্ন কর্পোরেট বা সরকারি প্রতিষ্ঠানে তাঁরা নেতৃত্ব দিতে সক্ষম হয়। সূত্রের আরও খবর, কোর্সের আসন সংখ্যা ৬০, যার মধ্যে ১০টি রাখা হয়েছে মহিলা প্রার্থীদের জন্য।

এক্ষেত্রে আরও জানানো হয়েছে, প্রোগ্রামের প্রথম ৩ বছরে খরচ বার্ষিক ৪.৫ লক্ষ টাকা। যা হোস্টেল-সহ। আবার স্নাতকোত্তর স্তরে ২ বছর আনুমানিক বার্ষিক খরচ ৭.৫ লক্ষ টাকা। প্রথম ৩ বছর ক্লাস হবে সিমেস্টার পদ্ধতিতে। এ বিষয়ে আরও জানা যায়, এরপর স্নাতকোত্তর স্তরে হবে ট্রাইমেস্টার পদ্ধতিতে। রুরাল অ্যান্ড সোশ্যাল ইমারশন প্রোজেক্ট বা গবেষণামূলক প্রকল্প বা বিজনেস ইন্টার্নশিপ- দ্বিতীয় বছরের শেষে পড়ুয়াদের এগুলির মধ্যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ষষ্ঠ সিমেস্টারের সময়ে তাঁরা কোনও নির্দিষ্ট ক্ষেত্র বিষয়ক স্পেশালাইজেশন বাছাই করার সুযোগ পাবেন। এক্ষেত্রে যোগ্যতা দ্বাদশ শ্রেণিতে প্রার্থীকে সায়েন্স বা কমার্স বা আর্টস বিভাগে গড়ে ৬০ শতাংশ নম্বর পাওয়া জরুরি। তার সঙ্গে দশম শ্রেণিতেও গড়ে প্রায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। কোর্সটি সম্পর্কে বিশদে জানা যাবে http://iimbg.ac.in/programs/ipm/ ওয়েবসাইট থেকে।

Related posts

Leave a Comment